সাধারণ প্রশ্ন
আমাদের পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রশ্নগুলো দেখতে পারেন।
Sphotik একটি সদস্যভিত্তিক লাইব্রেরি। বই না কিনে সদস্য হয়ে ধার নিন, পড়ুন এবং ফেরত দিন। ফি দিয়ে আপনি ৬ মাসের জন্য লাইব্রেরির সকল বই ধার নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি ডেলিভারির জন্য আলাদাভাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য।
সদস্যপদ প্ল্যানসমূহ: • স্ট্যান্ডার্ড (৬ মাস): ফি ৳৬০ + জামানত ৳৩০০ (ফেরতযোগ্য) — একসাথে ২টি বই, সর্বোচ্চ ৭ দিন • স্ট্যান্ডার্ড (৬ মাস): ফি ৳৬০ + জামানত ৳৭০০ (ফেরতযোগ্য) — একসাথে ৪টি বই, সর্বোচ্চ ১৪ দিন • স্ট্যান্ডার্ড (৬ মাস): ফি ৳৬০ + জামানত ৳১,০০০ (ফেরতযোগ্য) — একসাথে ৬টি বই, সর্বোচ্চ ২১ দিন • প্রিমিয়াম (১২ মাস): ফি ৳৯৬ + জামানত ৳৩০০ (ফেরতযোগ্য) — একসাথে ২টি বই, সর্বোচ্চ ৭ দিন • প্রিমিয়াম (১২ মাস): ফি ৳৯৬ + জামানত ৳৭০০ (ফেরতযোগ্য) — একসাথে ৪টি বই, সর্বোচ্চ ১৪ দিন • প্রিমিয়াম (১২ মাস): ফি ৳৯৬ + জামানত ৳১,০০০ (ফেরতযোগ্য) — একসাথে ৬টি বই, সর্বোচ্চ ২১ দিন সকল বই ফেরত দিয়ে মেম্বারশিপ সমাপ্ত করার পর নিরাপত্তা জামানত সম্পূর্ণ ফেরতযোগ্য। প্রতিটি বই পাঠানোর সময় ডেলিভারি চার্জ আলাদাভাবে নেওয়া হয়।
প্রতিটি প্ল্যানেই পুরো সদস্যপদ মেয়াদের জন্য আনলিমিটেড বই পড়ার সুযোগ রয়েছে: • স্ট্যান্ডার্ড: একসাথে ২টি বই (সর্বোচ্চ মূল্য ৳৬০০), ধার রাখার সময় ৭ দিন • স্ট্যান্ডার্ড: একসাথে ৪টি বই (সর্বোচ্চ মূল্য ৳১,৪০০), ধার রাখার সময় ১৪ দিন • স্ট্যান্ডার্ড: একসাথে ৬টি বই (সর্বোচ্চ মূল্য ৳২,০০০), ধার রাখার সময় ২১ দিন • প্রিমিয়াম: একসাথে ২টি বই (সর্বোচ্চ মূল্য ৳৬০০), ধার রাখার সময় ৭ দিন • প্রিমিয়াম: একসাথে ৪টি বই (সর্বোচ্চ মূল্য ৳১,৪০০), ধার রাখার সময় ১৪ দিন • প্রিমিয়াম: একসাথে ৬টি বই (সর্বোচ্চ মূল্য ৳২,০০০), ধার রাখার সময় ২১ দিন নেওয়া বইগুলো ফেরত দিলেই পরবর্তী বইগুলো অর্ডার করতে পারবেন।
প্রতিটি বইয়ের জন্য আলাদা ভাড়া নেই; সদস্যপদেই আনলিমিটেড বই পড়া যায়। আপনার নির্বাচিত প্ল্যান অনুযায়ী আপনি ৭, ১৪, ২১ দিন পর্যন্ত বই রাখতে পারবেন। অন্য কেউ ওয়েটলিস্টে না থাকলে বই রিনিউ করা যায়।
প্রাইভেট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি ও রিটার্ন খরচ সদস্যকে বহন করতে হবে। একসাথে একাধিক বই পাঠালে একবারই চার্জ লাগবে। আপনার এলাকায় ডেলিভারি সম্ভব কি না এবং খরচ কত, তা অর্ডারের আগেই দেখতে পাবেন।
"এখনই পাওয়া যাচ্ছে" মানে বইটি পাঠানোর জন্য প্রস্তুত। সব কপি ধার দেওয়া থাকলে অপেক্ষমাণ তালিকায় যোগ দিতে পারেন, আপনার পালা এলে জানানো হবে। এর বাইরে সংগ্রহে নেই এমন বইয়ের অনুরোধ করলে আমরা তা সংগ্রহের চেষ্টা করব।
দেরি হলে নতুন বই ধার নেওয়ার সুবিধা স্থগিত হতে পারে। স্বাভাবিক ব্যবহারে ক্ষতি নেই, তবে বড় ক্ষতি বা হারিয়ে গেলে বই রিপ্লেস বা ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।
আপনি চাইলে যেকোনো সময় সদস্যপদ বাতিল করতে পারেন। সক্রিয় হওয়া সদস্যপদ সাবস্ক্রিপশন ফি অফেরতযোগ্য। তবে সকল ধার নেওয়া বই অক্ষত অবস্থায় ফেরত দিয়ে কোনো বকেয়া না থাকলে নিরাপত্তা জামানতের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।
যোগাযোগ পাতা ব্যবহার করুন। আমরা এক কার্যদিবসের মধ্যে উত্তর দিই।