লেখক সত্যজিৎ রায়
বাদশাহী আংটির রহস্য উদ্ঘাটনের পর একের-পর-এক কত-না রহস্যের জট খুললেন ফেলুদা। সেসব রহস্য যেমন জটিল, তেমনই বৈচিত্র্যময়। ‘কৈলাসে কেলেঙ্কারি’র রহস্যের জালও নতুন ধরনের। এর পটভূমি নতুন, অপরাধ অন্য ধরনের, রহস্য উন্মোচনের পদ্ধতিও অভিনব। এলোরার বিখ্যাত কৈলাস মন্দির ও তেত্রিশটি গুহায় এক আন্তঃরাজ্য মূর্তিচোর দলের কীর্তিকলাপের জট খুলতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা হল ফেলুদার, তারই বিস্ময়-জাগানো বর্ণনা এই উপন্যাসে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রচণ্ড উত্তেজনায় ভরা, এক মুহূর্তের জন্যও অন্যমনস্ক হতে দেয় না।
শুধু হারিয়ে গেলে বা বড় ক্ষতি হলে প্রযোজ্য।
সদস্যপদে আনলিমিটেড বই পড়ার সুযোগ। ডেলিভারি চার্জ আলাদা প্রযোজ্য।
সত্যজিৎ রায়